বিজ্ঞাপন

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গায়ক রাজবীর

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন। বুধবার (৮ অক্টোবর) মোহালির ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৫ বছর বয়স হয়েছিল এ গায়কের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর হিমাচল প্রদেশের বাদ্দির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান রাজবীর।

তখন জানা যায়, সড়কে একটি গবাদি পশুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তবে এদিন তার অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে।

চিকিৎসকদের মতে, রাজবীরের স্নায়বিক অবস্থায় সংকটজনক, মস্তিষ্কের কার্যকলাপ খুবই কম সক্রিয় এবং নিবিড় চিকিৎসা সেবায় রাখার পরও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দুর্ঘটনার পরই তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানানো হয় এবং হাসপাতালে ভর্তির পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

বিজ্ঞাপন

পড়ুন : সড়ক দুর্ঘটনায় পড়েছেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন