বাগেরহাটে ইয়াবা সহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ২ মে শনিবার সকাল ৭ টা ৫০ মিনিটে সদর থানাধীন খানজাহান আলী মাজার মোড়স্থ জারিফ হোটেলের সামনে পার্বতী ট্রাভেলস নামে একটি বাসের তেলের ট্যাংকের পেছন থেকে ৪৮৫০ (চারহাজার আটশত পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে পার্বতী ট্রাভেলস নামে একটি বাসে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ওই বাসের হেলপার কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে পার্বতী ট্রাভেলস এর ১০১ নং কোচ (গাড়ীর নং- ঢাকা মেট্টো ব-১২-৫২৯৯) এর হেলপারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তেলের ট্রাংকের পিছন থেকে নিজ হাতে বের করে দেয় ইয়াবা। এসময় রবিউল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাটের শরণখোলা থানাধীন গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের সোহরাব খানের ছেলে।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান
ইমি/


