বিজ্ঞাপন

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন। হৃদরোগজনিত জটিলতা কাটিয়ে ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। তবে শুরু থেকেই বলা হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার স্বার্থে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

হাসপাতাল ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক চিকিৎসক জানান, তামিম বর্তমানে সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি বাসায় ফেরেন। এরপর পরিবার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

গত সপ্তাহে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য তামিম সিঙ্গাপুর যাবেন। তবে সুনির্দিষ্ট তারিখ তখনো জানানো হয়নি। অবশেষে সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন এই তারকা ক্রিকেটার।

তবে সিঙ্গাপুরে কোন হাসপাতালে তাকে ভর্তি করা হবে, তা এখনো জানা যায়নি। বাসায় অবস্থানকালে তামিমের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো ছিল।

দেখুন: হঠাৎ কেন অবসরে তামিম ইকবাল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন