বিজ্ঞাপন

ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

অবকাশ যাপনের জন্য এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও শবনম বুবলী। এর আগে শোনা গিয়েছিল ছেলেকে নিয়ে আমেরিকা ঘুরতে যাবেন তারকাজুটি। এবার যুক্তরাষ্ট্রে তাদের ঘুরে-বেড়ানোর ছবি প্রকাশ্যে এসেছে।

শাকিব-বুবলীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

বিজ্ঞাপন


তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।

ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।

এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।

পড়ুন : যুক্তরাষ্ট্রে শাকিব খান, সন্তানসহ গেলেন বুবলীও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন