বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে শাকিব খান, সন্তানসহ গেলেন বুবলীও

ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউদের এই শীর্ষ নায়ক।

সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা।

শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।

বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এক গণমাধ্যমে তিনি বলেছেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’

শাকিব আরও যোগ করেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।’

এর দুই বছর আগেও শাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন। তখন বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’

বিজ্ঞাপন

পড়ুন : বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন