বিজ্ঞাপন

জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ওসমান অস্ত্র-গুলিসহ আটক

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশের যৌথ অভিযানে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা (৩৫) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল দুপুর ৩ টার সময় হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওসমানকে গ্রেফতার করা হয় এবং তার দখল থেকে অস্ত্র-গুলিসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।


উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি ও সুইচ গিয়ার চাকু), নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই সহযোগী হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।


পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

দেখুন- ‘মা-বোনদেরকে এলপিজি কার্ড দিতে চাই’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন