বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী মারা গেছেন

ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী মারা গেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী ও ভক্তরা এই শোক সংবাদে স্তব্ধ হয়ে পড়েছেন।

তবে আকস্মিক এই ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন।

পড়াশোনায় মেধাবী এই অভিনেত্রী চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভাই ও দুই বোনের মধ্যে দিব্যাঙ্কা ছিলেন সবার প্রিয়।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। টিকটক বন্ধ হওয়ার পর ইনস্টাগ্রামেও নিজের রাজত্ব ধরে রাখেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন