জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকির অংশ হিসেবে উপাচার্য ড. মোঃ রইছ উদ্দীন আকস্মিক পরিদর্শন করেছেন।
রবিবার (৪ মে ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, শরীরচর্চা শিক্ষা কেন্দ্র, মেডিকেল সেন্টার এবং অডিট সেল ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনের বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপাচার্য বলেন, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি যেসব ডেস্ক খালি রয়েছে, সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন, যাতে সেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন:কোটিপতি পিয়ন আল্লাউদ্দিন
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


