বিজ্ঞাপন

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখলেন বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই জেলার রাশেদ বলী। তার দু’জনই গত আসরের চ্যাম্পিয়ন-রানারআপ ছিলেন। এবারের আসরের তৃতীয় হয়েছেন সার্জের দিপু।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন প্রায় ১০৮ জন বলী। প্রতিটি লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা। একের পর এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে শেষ পর্যন্ত সবার নজর কাড়েন বাঘা শরীফ ও রাশেদ বলী। দীর্ঘ ৩০ মিনিটের লড়াই শেষে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখেন বাঘা শরীফ।

বলী খেলা উপলক্ষ্যে লালদীঘি মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে পরিণত করে এক উৎসবমুখর পরিবেশে।

ঐতিহাসিকভাবে এই বলীখেলার সূচনা হয় ১৯০৯ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে চট্টগ্রামের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সংগঠিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার প্রচলন করেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি জনপ্রিয় লোকজ উৎসবে পরিণত হয় এবং আজও সেই ঐতিহ্য বহন করে চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : দর্শনা প্রেসক্লাবে মাদক চক্রের নৃশংস তাণ্ডব: লাইট বন্ধ করে সাংবাদিককে পিটিয়ে জখম, মোবাইল ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন