জয়পুরহাটে র্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের সদর উপজেলার দুর্গাদহ এবং নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে ১০৬ লিটার অবৈধভাবে মজুদ করা চোরাই পেট্রোল জব্দ করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি জায়গায় র্যাব অভিযান চালায় এবং হাতেনাতে পেট্রোল বিক্রির সময় এক ব্যবসায়ীকে আটক করে তার দেয়া তথ্য মতে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে অভিযান চালায়। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং ১০৬ লিটার পেট্রোল জব্দ করে সাধারণ জনগণের মাঝে সরকারের দামে তেল বিক্রি করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ তেলের মজুদের খোঁজে এসেছিলাম। যদিও মজুদ করা তেল পাইনি, তবে ওই ব্যবসায়ী ন্যায্যমূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিলেন বলে প্রমাণ পেয়েছি। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও বাজার মনিটরিং এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


