জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে রামদেও বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মে আলী হিম্মত এবং জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী
ইমি/


