বিজ্ঞাপন

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ শুরু আজ

পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ–২০২৬। এ উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শর্মিষ্ঠা দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন। স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার এবং পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রম। সংশ্লিষ্টরা জানান, জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ঋণের কিস্তি চাইতে গিয়ে এনজিও কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলা, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন