বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের (২২ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। আহত ৭৮ জনের চিকিৎসা চলছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

বিজ্ঞাপন

পড়ুন: ৫ বিভাগ-জেলা থেকে দেওয়া হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার সনদ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন