বিজ্ঞাপন

জাতীয় যুবশক্তির নতুন কমিটিতে দায়িত্ব পেলেন যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। পাশাপাশি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিফাত রশিদ। এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।

এছাড়াও নবগঠিত কমিটিতে ১৩ জনকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল, ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, শাওন মাহফুজ, হিফজুর রহমান বকুল, মুহাম্মদ আসাদুল্লাহ, আশিকুর রহমান, হামজা ইবনে মাহবুব, নীলা আফরোজ, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, তৌহিদুল ইসলাম তুহিন ও মাহতাব খান বাঁধন।

এদিকে পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদকে নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ২১ জন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। তারা হলেন- নিশাত আহমেদ, মো. লুৎফর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ ইকবাল, মো. রোমান মিয়া, মাহমুদা সুলতানা রিমি, মাসুম বিল্লাহ, ঐশি আলম পৃথ্বী, আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম, মো. নাজমুল করিম রিটু, সাদমান সৌমিক ফারুকী, মো. শাহিন, শেখ গোলাম মোস্তফা, মো. ফয়সাল আহমেদ, গোলাম মোনাব্বির, তৌহিদুর রহমান, মো. আশিকুর রহমান ফায়েদ, বাবু সর্দার, আমিনুল হাসান ফয়সাল (শেখ ফয়সাল), নাজমুল হাসান নাহিদ ও মো. জাকির হোসেন মঞ্জু।

বিজ্ঞাপন

পড়ুন : আসছে কঠোর আন্দোলন, কাল ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন