বিজ্ঞাপন

জামালপুরে এক গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদন্ডাদেশ

জামালপুরে এক গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিন জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু।

বিজ্ঞাপন

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধুকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুক অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষন করে। পরে ওই গৃহবধুর স্বামী জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার দুই বছর পর ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত তাদের তিনজনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ডাদেশ দেয়।

পড়ুন : জামালপুরের বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন