বিজ্ঞাপন

জামালপুরে কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের পুকুর পাড় থেকে পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট বৃহস্পতিবার বিকালে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মাহফুজা আক্তার।

ক্যাপ্টেন মাহফুজা আক্তার জানান, এটি একটি মর্টার শেল এটি সক্রিয় ছিল না। তবে এর ভিতরের উপাদান বিপদজনক। নিষ্ক্রিয় করার পর এলাকা নিরাপদ রয়েছে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুরে পাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে পুকুর পাড়ে পড়ে থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় জং ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতুহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরের বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন