বিজ্ঞাপন

জামালপুরে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক একজন

জামালপুরে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মুর্শিদুল হক নামে প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১।

বিজ্ঞাপন

মঙ্গলবার গভীর রাতে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন, শেরপুর সদর থানার চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মানাধীন ভবনের ৭ম তলায় দীর্ঘদিন থেকে একটি সক্রিয় প্রতারক চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবারহ করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মুর্শিদুল হককে আটক করা হয়। এসময় নগদ ৬ হাজার ৮শ জাল টাকা, জাল টাকা তৈরিতে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন ও টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়।

প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাব ১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ।

পড়ুন- পুলিশ পরিচয়ে প্রতিবন্ধীর ঘরে তল্লাশীর নামে টাকা হাতিয়ে নেবার অভিযোগ

দেখুন- ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনাই প্রধান কাজ: তামিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন