বিজ্ঞাপন
জামালপুরের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকারীরা হলেন—জামালপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার, জামালপুর-৩ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী রুবেল মিয়া এবং জামালপুর-৫ আসনের এবি পার্টির প্রার্থী ছানোয়ার হোসেন।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে মনোনয়ন প্রত্যাহারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পড়ুন- গণতন্ত্রের সংকট ও সম্ভাবনা: বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রা নিয়ে নেত্রকোনায় আলোচনা
বিজ্ঞাপন


