জামালপুরের বকশীগঞ্জে ‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পিআইও হাবিবুর রহমান সুমন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ প্রেসক্লাবের সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।
পড়ুন:বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ: সূচকে ৩ ধাপ অবনতি বাংলাদেশের
দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? |
ইমি/


