বিজ্ঞাপন

জীবননগরে পিকআপ-পাখিভ্যান সংঘর্ষে এক নারী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পিকআপ ভ্যান ও পাখিভ্যানের (ব্যাটারিচালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সালমা খাতুন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।

নিহত সালমা খাতুন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের মিজু মিয়ার স্ত্রী। এর আগে একই দিন দুপুর ১টার দিকে জীবননগর-দর্শনা সড়কের মনোহরপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন-১৯-৭৭৪৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে সালমা খাতুন গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে, ফলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এখন ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন