বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন: শারমীন মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইলফলক।

মঙ্গলবার (১ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সঙ্গে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বাংলাদেশের গৌরবময় ইতিহাসে আলোচিত ‘জুলাই-গণঅভ্যুত্থান’ এর শহীদদের স্মরণ এবং আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার চেষ্টা যেখানে ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতির বিজয়ের প্রতি মানুষের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর দশ মাসে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সে লক্ষ্য পূরণে অনেক দূর যেতে সক্ষম হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাই শহীদদের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ‘প্রান্তিক পর্যায়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার’

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন