বিজ্ঞাপন

জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার পাবে জরুরি বাহিনীর গাড়ি

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ জরুরি সেবায় নিয়োজিত সব বাহিনীর যানবাহন দেশের যেকোনো পেট্রল পাম্প থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংগ্রহ করতে পারবে।

আজ শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ স্বাক্ষরিত ১৫ এপ্রিলের এক নির্দেশনায় বলা হয়, কারা ব্যবস্থাপনায় জরুরি প্রয়োজনে যেকোনো সময় বন্দি স্থানান্তর, অসুস্থ বন্দিকে হাসপাতালে নেওয়া এবং দাপ্তরিক কাজে যানবাহন ব্যবহার অপরিহার্য।

এছাড়া অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, সীমান্ত টহল ও বিশেষ অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তর-এর যানবাহনেও অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের সব পেট্রল পাম্পকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : হাইকোর্টের আদেশ স্থগিত, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন