ঝিনাইদহের শৈলকুপায় ঈদ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাগরিক কমিটির আয়োজনে উপজেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে শতশত মানুষের সাথে অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে আগতের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সেসময় অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও নাগরিক কমিটির সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শৈলকূপা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দুর্নীতি ও ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। এজন্য শৈলকুপার সকল মানুষকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেওয়ার আহবান জানান।
বিজ্ঞাপন


