বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিএনপি’র আয়োজনে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তা মুক্তিকামী মানুষের মনকে আহত করেছে। তারা অবিলম্বে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটয়ারীকে আইনের আওতায় আনার দাবি জানান।
পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটয়ারীর কুশপুত্তলিকা দাহ করে ।
পড়ুন : জুলাই শহিদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির মৌন মিছিল


