বিজ্ঞাপন

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রী নারী নিহত

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকাপ জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মন্ডলের মেয়ে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ আসছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

দেখুন: ভ*য়াবহ সব রেল দু*র্ঘটনা একটি গরু বাঁচাতে প্রা*ণ হারা*ন ৮শ জন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন