বিজ্ঞাপন

টাইমের প্রভাবশালীদের তালিকায় স্থান পেয়েছেন যেসব তারকা

বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা টাইম। নিউইয়র্কভিত্তিক এই ম্যাগাজিনটি প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকা তৈরি করে।

এ বছর ১০০ জনের সেই তালিকায় উঠে এসেছে শোবিজের বেশ কয়েকজন তারকার নাম।

এই তালিকায় স্থান পাওয়া নামের তালিকায় রয়েছে- অভিনেত্রী জোয়ি সালডানা, সঞ্চালক ও কমেডিয়ান নিকি গ্লেজার, গায়ক ও অভিনেতা জনাথন গ্রফ, অভিনেতা ইথান হক, অভিনেত্রী ডাকোটা জনসন, কেট হাডসান, অভিনেতা রণবীর কাপুর, ইরানি নির্মাতা জাফর পানাহি, কে-পপ গায়িকা জেনিসহ অনেকে।

এই বছরের চারটি আলাদা আন্তর্জাতিক কভারে জায়গা পেয়েছেন অভিনয়শিল্পী জোয়ি সালডানা, নিকি গ্লেজার, ওয়াগনার মোরা ও সংগীতশিল্পী লুক কম্বস।

এবারের তালিকায় থাকা তারকারা শুধু সিনেমা বা শোতে সীমাবদ্ধ নন।

তারা ফ্যাশন, সামাজিক আন্দোলন, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বৈশ্বিক আলোচনাতেও প্রভাব রাখছেন। এই কারণেই টাইম ম্যাগাজিনের তালিকাকে শুধু জনপ্রিয়তার তালিকা নয়, বরং ‘গ্লোবাল ইনফ্লুয়েন্স ম্যাপ’ হিসেবেও দেখা হয়।

বিশেষ করে ইথান হক বা জোয়ি সালডানার মতো শিল্পীরা এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা সামাজিক বার্তা বহন করে। অন্যদিকে নিকি গ্লেজারের মতো কমেডিয়ানরা ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরছেন।

টাইম ম্যাগাজিনের সম্পাদকীয় মতে, প্রভাব নির্ধারণের কোনো একক মানদণ্ড নেই। বরং যেসব ব্যক্তি তাদের কাজের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করছেন বা সংস্কৃতিকে নতুনভাবে ব্যাখ্যা করছেন, তারাই এই তালিকায় স্থান পান। তাদের ভাষায়, কেউ কেউ বিশ্বজুড়ে পরিচিত, আবার কেউ কেউ কেবল নিজের ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলছেন।

আগামী ২৩ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘টাইম ১০০ গালা’, সেখানে উপস্থিত থাকবেন তালিকাভুক্ত তারকারা। সেখানে তাদের বিশেষ পারফরম্যান্সও থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন