বিজ্ঞাপন

টাঙ্গাইলে বাড়ছে হাম রোগি, উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর (৮মাস) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইয়ামিন সদর উপজেলার আউলটিয়া গ্রামের সোহেল রানার ছেলে। সকাল ১০টার দিকে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দপুুর পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে রোগিদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও অন্যন্য উপজেলা হাসপাতালেও হামের রোগিদের সেবা দিতে প্রস্তুত রাখা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে হামের উপসর্গ নিয়ে ওই শিশু ভর্তি হয়। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

সূত্র আরো জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ১৬ জন হামে আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ১৩ জন। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত।

সিরাজগঞ্জের চোহালি গ্রামের আশিক মিয়া বলেন, আমার ছেলেটি প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে জ¦র, কাশি। শরীরে ছোট ছোট লাল গোটাও রয়েছে। তিন দিন নাগরপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করে। পরে তিন দিন যাবত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার ছেলেটি আগের চেয়ে অনেকটাই সুস্থ।

বাসাইলের কাশিল গ্রামের মনির খান বলেন, রোজার মাঝামাঝি সময়ে আমার ছেলেটি জ¦র ও কাশি ছিলো। পরে নিউমোনিয়া হয়ে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। সেখানে ভর্তি না করার পুনরায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করছি। চিকিৎসা চলমান রয়েছে। তবে, তেমন কোন উন্নত হচ্ছে না।
রোগির স্বজন আকাশ মিয়া বলেন, টাঙ্গাইলে মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও তেমন কোন চিকিৎসা হচ্ছে না। হামসহ সকল রোগের চিকিৎসা তেমন হয় না। রোগির একটু অবনতি হলে ঢাকায় রেফার করে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে। চিকিৎসাধীন রয়েছে ১৩ শিশু।

বৃহস্পতিবার হামের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, হামের জন্য আমাদের পর্যাপ্ত চিকিৎসক নেই। তবুও আমরা চিকিৎসা দেয়ার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

পড়ুন : ১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন