বিজ্ঞাপন

টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান, ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতভর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়৷

টাঙ্গাইল সদর থানার পুলিশ জানায়, সম্প্রতি টাঙ্গাইল শহরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ মাদকের টাকার জন্য এসব চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানা পুলিশ শহরের কান্দাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের সময় ৩৬ জনকে আটক করা হয়৷ এসময় তাদের কাছ থেকে মদ, হিরোইন ও গাজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের সর্বনিম্ন ৩ দিন ও সবোচ্চ দেড় মাসের কারাদণ্ড দেয়া হয়৷

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি (তদন্ত) ভীক্টর ব্যানার্জি বলেন, গ্রেপ্তারের পর ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা বর্তমানে টাঙ্গাইল কারাগারে রয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে ৷

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বসত ঘরে হামলা, জড়িতদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন