টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে(ডিবি পুলিশ) দক্ষিণ। ডিবি পুলিশ জানায়, উপজেলার গোড়াই ফ্লাইওভারের দক্ষিণ পাশে গোড়াই প্লাজার নিচতলায় রাজ্জাক ফ্রুটস দোকানের সামনে অভিযান চালিয়ে শওকত (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি লতিফপুর ইউনিয়নের চানপুর গ্রামের হুসাইন উদ্দিনের ছেলে শওকত হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে এস আই রাইজ উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডিবি পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ
দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? |
ইমি/


