গোপন তথ্যের ভিতিত্তে আজ সোমাবার (০৪-০৫-২০২৬) ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে|
অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়| তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ০১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়| উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা|
এ সময় ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়| এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়|
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে|
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে|
পড়ুন: ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু
আর/


