প্রবাসী অ্যাপসের মাধ্যমে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় করা হতো। বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের সঙ্গে অনেক ধরনের দুর্নীতি হতো। সেটি বন্ধ করার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করেছি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, আইওএম আমাদের অনেক হেল্প করেছে। এটার জন্য আইএলও অনেক হেল্প করেছে। এর জন্য ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্লাটফর্ম নামে সম্পূর্ণ আলাদা একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সব বিদেশ গমন শতভাগ ডিজিটালাইজ করেছে। এ জন্য দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি হওয়ার সুযোগ অনেক কমেছে। এরপরও মেশিনের পেছনে তো মানুষ থাকে। আমাদের মনে রাখতে হবে, সেসব মানুষগুলোকে এই দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আসিফ নজরুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় আসিফ নজরুল বলেন, ভোটের জন্য যারা নিবন্ধন করেছেন, তারা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। সবার কাছে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই, প্রবাসীদের প্রতি গুরুত্ব দেয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটি প্রতিফলন করে ঢাকা এয়ারপোর্টে প্রথমবারের মতো অনেক রুটিন কাজ করেছি আমরা। আমাদের রুটিন কাজের বাইরে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো কিছু পদক্ষেপ নিতে পেরেছি। এগুলো অবশ্যই যথেষ্ট নয়।
পড়ুন: নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার
আর/


