বিজ্ঞাপন

ড্রাইভার-হেলপারকে খালে ফেলে রড় বোঝাই ট্রাক ডাকাতি, আটক ২

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে ড্রাইভার-হেলপারকে মারধর করে খালে ফেলে রড় বোঝাই করা ট্রাক ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় নোয়াখালীতে দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। এসময় রড়’সহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (০৯ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মধ্য সুন্দলপুর গ্রামের নিরা মিয়া বাড়ির মফিজুর রহমান আনন্দ মাষ্টারের ছেলে সোলেমান সুজন (৩৫) এবং কবিরহাট পৌরসভা উত্তর ঘোষবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ওমর আলী বাড়ির ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪২)।

কবিরহাট থানার পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কবিরহাট বাজার-ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি স্থানে দুই যুবক পুলিশের টহল গাড়ী দেখে থামানোর জন্য ইশারা দেয়। এসময় পুলিশ গাড়ি থামালে তারা জানায়, দুইজনই ট্রাকের ড্রাইভার ও হেলপার। একটি ডাকাত দল তাদের ট্রাকে ওঠে তাদেরকে অস্ত্র ঠেকিয়ে কুমিল্লা থেকে মারধর করতে করতে রড়’সহ গাড়িটি নোয়াখালীর কবিরহাট এলাকায় নিয়ে আসে। এসময় তাদের মুঠোফোন ও টাকা-পয়সা নিয়ে জোরপূর্বক তাদেরকে ট্রাক থেকে রাস্তার পাশের খালে ফেলে দেয়। তাদের তথ্যমতে পরে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হলে মালিক গাড়িতে থাকা ট্রেকার চেকিং করে জানান গাড়িটি কবিরহাট থেকে মাইজদীর দিকে যাচ্ছেন। তৎক্ষনাৎ পুলিশ গাড়ি’সহ রড় উদ্ধারে নেমে পড়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাইভার এবং মালিকের দেওয়া তথ্যমতে আমি সদর থানাকে রাস্তা ব্যারিকেট দেওয়ার কথা বলে এদিক দিয়ে আমিও রওনা করি, পরে সুন্দলপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে রড় আনলোডের আওয়াজ পেয়ে সেখানে গিয়ে হাতেনাতে দুইজন ডাকাতকে রড় ও গাড়ি’সহ আটক করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

দেখুন: পানি দিতে দেরি হওয়ায় বিয়ে বাড়িতে সং*ঘর্ষ, বর-কনেসহ আ*হত ১০ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন