বিজ্ঞাপন

ঢাকাসহ ৯ জেলায় থাকবে গরমের দাপট

দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ঢাকাসহ ৯ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে এবং কিছু এলাকায় তা বিস্তৃত হতে পারে।

এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি সপ্তাহে গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন