বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁরা এই ঝটিকা মিছিল বের করেন।

আটক ব্যক্তিরা হলেন, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ ও মাইক্রোবাস চালক রুবেল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকালে ১০ থেকে ১২ জন রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করেন। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি শেষ করেই তাঁরা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ছাড়েন। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সাদিক কায়েম কী ডিএসসিসির মেয়র প্রার্থী হতে পারবেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন