ঢাকা-সিলেট রেললাইন ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনার আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেটের চাঁদনীঘাট এলাকায় সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় জলাবদ্ধতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মাটির নিচ থেকে পানি তুলছি, কৃষিকাজের জন্যও পানি তুলছি। এটি ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হলে আমাদের প্রথম কাজ হলো খাল খনন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। এরই মধ্যে আমরা দেশের মানুষের সামনে যেসব প্রতিশ্রুতি উপস্থাপন করেছিলাম, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে এক হাজার ২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষের শারীরিকভাবে সুস্থ রাখাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধিসহ অর্থনীতির ভিত্তি মজবুত করতে বন্ধ কল-কারখানা চালুর আশ্বাসও দেন।
পড়ুন: জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য খালগুলো খনন করছে সরকার: প্রধানমন্ত্রী
আর/


