বিজ্ঞাপন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির সঙ্গে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. মশিউর রহমান । এছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস না থাকায় অনেক কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়ছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

তিনি সোহরাওয়ার্দী কলেজের জায়গা সংকট ও অবকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরে বলেন, পর্যাপ্ত পরিবেশ না থাকলেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান চালিয়ে যাচ্ছেন, যা প্রশংসনীয়। এ সময় তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন । 

তিনি জানান, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইডি কার্ড প্রদান, ভর্তি পরীক্ষা আয়োজন, সেশনজট নিরসনে দ্রুত পরীক্ষা গ্রহণ এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ বঞ্চনার পর আজ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, উপাচার্যের নেতৃত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সাত কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

এদিকে সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব মাহমুদ নাবিদ ৭ দফাসহ মোট ১১টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো— একাডেমিক সমন্বয় নিশ্চিত করা, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচয় প্রতিষ্ঠা, আইডি কার্ড প্রদান, সেশনজট নিরসন, শিক্ষক নিয়োগ, আধুনিক কারিকুলাম প্রণয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ক্লাসরুম সংকট নিরসন, পরিবহন ও আবাসন সুবিধা নিশ্চিত করা।

উল্লেখ্য, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

পড়ুন:ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন