বিজ্ঞাপন

তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন: এমপি লুনা

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ এ স্বর্ণপদক জয়ী শাটলার আব্দুল জাহির তানভীরকে নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, “তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন। তার এই অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।”

তিনি আরও বলেন, সকল বাধা অতিক্রম করে তানভীর তার অদম্য প্রচেষ্টার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি যুব সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বলেন, সরকার খেলাধুলার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

সংবর্ধিত অতিথি আব্দুল জাহির তানভীর বলেন, নিজ উপজেলায় এমন সংবর্ধনা পেয়ে তিনি গর্বিত। তিনি তার বড় ভাই আব্দুল বাছিতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ব্যাডমিন্টনের উন্নয়নে বিশ্বনাথে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌছ আলী, হাজী আব্দুল হাই, লিলু মিয়া, হাফেজ আরব খান, আতিকুর রহমান লিটন ও মোহাম্মদ আলী শিপনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন এমাদ উদ্দিন খান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

পড়ুন- শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র

দেখুন- ইরানের হা/ম/লায় অকার্যকর হয়ে গেছে মার্কিন ঘাঁটি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন