১৪/০২/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব… সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে জায়গায় আমাকে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

শনিবার টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পহেলা ফাল্গুন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, টাঙ্গাইল সদরের জনগণ যে পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই বিজয় টাঙ্গাইলের জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন:গাইবান্ধা-২ আসনে পুনরায় ভোট গ্রহণেরদাবি বিএনপির পরাজিত প্রার্থীর

দেখুন:সভাস্থলে নেতাকর্মীদের আপ্যায়নের প্রস্তুতি নিয়েছে রূপগঞ্জ উপজেলা বিএনপি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন