বিজ্ঞাপন

তারেক রহমানের নেতৃত্বে দেশের আঠারোটি উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা চালু : খন্দকার আবু আশফাক

আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের আঠারোটি উপজেলায় ফ্যামিলি কার্ড সেবা চালু হয়েছে বলে মন্তব্য করেন ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বিজ্ঞাপন

আজ দুপুরে ঢাকার দোহার উপজেলায় মানবতার ফেরিওয়ালা খ্যাত তানভির আহমেদ সানু মোল্লার নিজস্ব অর্থায়নে দুই হাজার অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও সেবা কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য খন্দকার আবু আসফাক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় সব সময় স্লোগানকে সামনে রেখে টিসিএল ডিজিটাল সেবা কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। আমাদের দোহার-নবাবগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ডেও আওতায় পড়েনি। তাই সমাজ সেবক তানভির আহমেদ সানু মোল্লার তত্ত্বাবধানে বিকল্প কার্ড হিসেবে এই সেবা কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। আমি এই কার্যক্রমে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন টিসিএল গ্রুপের চেয়ারম্যান পারভিন আক্তার, ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ সানু মোল্লা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, জাসসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, বিএনপি নেতা নওয়াব হোসেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরাবৃন্দ।

পড়ুনঃপাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন