বিজ্ঞাপন

তৃণমূল পেরিয়ে জেলা নেতৃত্বে নুরনবী ইসলাম

রাজনীতির তৃণমূল স্তর থেকে ধারাবাহিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও একনিষ্ঠ পরিশ্রমের মধ্য দিয়ে জেলা পর্যায়ে নেতৃত্বের স্বীকৃতি পেয়েছেন ছাত্রদল নেতা নুরনবী ইসলাম। সম্প্রতি জামালপুর জেলা ছাত্রদল কমিটির সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আলোচনায় এসেছেন এই তরুণ সংগঠক।

ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে ২০০১ সালে জন্ম নেওয়া নুরনবী ইসলাম শৈশব থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে উদ্বুদ্ধ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর রাজনৈতিক দর্শন তার চিন্তা ও কর্মপথকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানা যায়।

২০১৬ সালে শিক্ষাজীবন চলাকালীন ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি দলীয় কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। শুরু থেকেই প্রতিকূল পরিবেশ ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে নিষ্ঠা, সাহসিকতা ও সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০২১ সালে চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে সংগঠনটি নতুন গতি পায়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা, কর্মীদের সক্রিয় রাখা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে জাতীয় পর্যায়ের আন্দোলনসহ সাম্প্রতিক কর্মসূচিতে তার নেতৃত্বে ইউনিয়নের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলির স্বীকৃতি হিসেবেই তাকে জেলা কমিটির সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন বলেন, “নিষ্ঠা ও পরিশ্রম কখনও বিফলে যায় না—নুরনবী ইসলামের এই অর্জন তারই প্রমাণ।রাজপথের সংগ্রামই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।”

ব্যক্তিগত জীবনে নুরনবী ইসলাম কৃষক পিতা আবু তাহের মোল্লার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয়। পড়াশোনার পাশাপাশি রাজনীতির মাধ্যমে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তার মূল লক্ষ্য। স্থানীয়দের মতে, তার মার্জিত আচরণ, বিনয়ী ব্যক্তিত্ব ও প্রাঞ্জল বাচনভঙ্গি তাকে সকল শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় নুরনবী ইসলাম দলীয় সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এ ধরনের তরুণ নেতৃত্ব ভবিষ্যতে দলীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর ভাবনায় তরুণরা: তথ্য প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন