ময়মনসিংহের ত্রিশালে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
বিজ্ঞাপন
ত্রিশাল থানার ওসি মনসুর আহামাম্মদ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, শুক্রবার রাত আটটার দিকে ত্রিশাল পৌর সভার নওধার ঈদগাহ মাঠের দক্ষিণ-পশ্চিম কোনায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া (৪৩) কে ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। তিনি আরো জানান, জুয়া,মদ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স । তিনি সাংবাদিকদ, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার আশা ব্যক্ত করেন।এ ঘটনায় ত্রিশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পড়ুন- এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
দেখুন- ঈশ্বরদীতে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বাড়িতে হা\ম\লা


