বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদে পবিত্র কোরবানীর বর্জ্য অপসারণের কাজ করছেন ২৭ নং ওয়ার্ড বিএনপি।
পূর্ব ছোটপুল সমাজ পরিচালনা পরিষদের সভাপতি এবং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল উদ্দীন সর্দারের নেতৃত্বে এ সময় সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মনজূর মিয়া, সদস্য সচিব মিজানুর রহমান (মোস্তফা) ফজলুল করিম মুন্না, শহীদুল হক বাবু, গোলাম সফি (দুলু), সেকান্দর কোম্পানি মাইনুদ্দিন (মানিক) মো. রাশেদসহ অন্যারা উপস্থিত ছিলেন।

ওয়ার্ড আহবায়ক কামাল সর্দার এ সময় দক্ষিণ আগ্রাবাদ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকদের পবিত্র কোরবানের বর্জ্য অপসারণ এবং এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহায়তার আহবান জানান।
পড়ুন : বন্দর রক্ষায় প্রস্তুত চট্টগ্রামবাসী
বিজ্ঞাপন


