বিজ্ঞাপন

দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণ নিন, সরকারি খরচেই বিদেশ যান: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। সেই লক্ষে কাজ করছে সরকার।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,কোনো প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ার জন্য তিনি কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, আপনারা যেন কোনো দালালের হাতে মিসগাইডেড না হন। বিদেশে কর্মী পাঠালে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌ. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

এর আগে অন্য অনুষ্ঠানে জয়পুরহাটে ক্যান্সার কিডনিসহ বিভিন্ন রোগের আক্রান্ত ১৩০ রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। ​সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ইমাম এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন