বিজ্ঞাপন

দিনাজপুরের-১ বীরগঞ্জের ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সন্ধ্যা ৬টায় উক্ত জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মতিউর রহমান। তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার অফিস সেক্রেটারি জনাব মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ আবু বক্কর সুমন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ শাহীন ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শতগ্রাম ইউনিয়নের আমির জনাব মাওলানা মোঃ তৈয়বুর রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে পিআইবি’র দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন