বিজ্ঞাপন

দিনাজপুরে জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটির ১১ দফা

দিনাজপুরে মহান মে দিবস উপলক্ষে দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটি আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে শহরে মুনমূল সড়কে রেলি এবং আলোচনা সভা ও সমাবেশে ১১ দফা দাবি তুলে ধরেন শ্রমিকরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট ইজিবাইক ব্যবসায়ী, শাহ এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী শাহ্ মোঃ মমিনুল ইসলাম তিনি বলেন, আপনাদের এই সংগঠনকে আমি খুব ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসবো আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার মূল্য কোনদিন আমি দিতে পারবো না আমার ব্যাটারি চালিত ইজি বাইক দোকান থাকলেও তার মধ্য আপনাদের ভালোবাসা আমার কাছে জীবনের ইতিহাস হয়ে থাকবে।

দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি, দিনাজপুর জেলা শাখা মুখপাত্র মোঃ মঞ্জুরুল করিম জেমস তিনি বলেন, আজকের এই মে দিবস শ্রমিকের রক্তে মাখা মে দিবস এই দিবস কখনো কেউ ভুলতে পারবেনা যে ভুলে যাবে শে শ্রমিক নয়

সংগঠনের মুখপাত্র আমজাদ হোসেন তিনি তার বক্তব্যে বলেন, মানুষ যেতদিন বেঁচে থাকবে শ্রমিক ছাড়া কেউ কাজ করতে পারবেনা তাই শ্রমিকের ন্যায্য মূল্য দিতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র মাহাবুব ইসলাম মানিক, সংগঠনের অন্যতম মুখপাত্র মোঃ নাজমুল ইসলাম বাবু, সংগঠনের দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ব্যাটারী চালিত অটো মালিক উন্নয়ন সমিতির সভাপতি সাদেকুল, অটো মালিক উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মোখলেস রহমান শাহ্ সুফী, ইজিবাইক উপদেষ্টা আলহাজ্ব নুর ইসলাম, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি পৌর শাখার সভাপতি মোঃ জুয়েল, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি পৌর শাখার সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, মোঃ রেজানুর বিশিষ্ট ইজিবাইক ব্যবসায়ী, মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি, দিনাজপুর জেলা শাখা।

মতবিনিময় ও আলোচনা সভা এবং সমাবেশে সঞ্চালনায় দায়িত্ব পালন করার মাধ্যমে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মলিক-শ্রমিক চালক সোসাইটি, দিনাজপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আবু তালেব আলী।

সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি দিনাজপুর জেলা শাখা সভাপতি নুরুল ইসলাম।

সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় ১১ দফা দাবি তুলে ধরেন-
১। ইজিবাইক সংক্রান্ত সকল সমস্যা চিহ্নিত করিয়া জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহনের মাধ্যমে আইন শৃঙ্খলা মিটিংএ বিষয়টি সুষ্ঠ সমাধান চাই। পৌরসভা ঘোষিত অবৈধ নিবন্ধন ও নবায়ন ফি বাতিল কর, করতে হবে। বাদ পড়া ইজিবাইক মালিকদের লাইসেন্স প্রদান করতে হবে।
২। প্রাতিষ্ঠানিকভাবে ইজিবাইককে যেকোনো মন্ত্রণালয়ে নিয়ম সিদ্ধভাবে অন্তভুক্তকরণ ও আইনী জটিলতা নিরসন।
৩। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন ও সোসাইটির নেতৃবৃন্দের সমন্বয়ে ইজিবাইক পরিচালন-নিয়ন্ত্রণ কমিটি গঠন, নীতিমালা প্রণয়ন এবং যাত্রী ভাড়া নির্ধারণ করতে হবে।
৪। তৎসময়ে সিদ্ধান্ত মোতাবেক সোসাইটির নেতৃবৃন্দের জরিপকৃত প্রকৃত মালিকদের বৈধ কাগজের ভিত্তিতে এবং পৌরসভা ও সদর এর স্থায়ী বাসিন্দাদের সোসাইটির প্রত্যায়নের মাধ্যমে ইজি বাইকের লাইসেন্স দিতে হবে।
৫। নিবন্ধন নয়, পৌরসভার মাধ্যমে ইজিবাইক মালিক ও চালক লাইসেন্স প্রদান। পাশ্ববর্তী পৌরসভাগুলোর ফি পর্যালোচনা পূর্বক সহনীয় পর্যায়ে মালিক ও চালক লাইসেন্স ফি নির্ধারণ কর, করতে হবে।
৬। ডে-নাইট প্রথা চালু করণ এবং দুস্থ ও অবসরপ্রাপ্ত ইজিবাইক চালকদের জন্য তহবিল গঠন এবং চালকদের বাধ্যতামূলক সোসাইটির নেতৃত্বে প্রশিক্ষণ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ সহায়তা প্রদান করতে হবে। থানা পর্যায়ের ইজিবাইক রুগী কিংবা রিজার্ভ যাত্রী আনিতে পারিবে কিন্তু শহরে যাত্রী উঠানামা করিতে পারিবে না এবং যত্র-তত্র চলাচল করিতে পারিবে না।
৭। পথচারী পারাপারের সুবিধার্থে এবং যানযোট নিরসনে সকল প্রকার ভারী যানবাহন এবং বাস-মিনিবাস, ট্রাক-ট্রাক্টর দিনের বেলা প্রধান সড়ক সমূহে নিষিদ্ধকরণ করতে হবে। দিনের বেলা লোড আনলোড বন্ধ করতে হবে। শুক্রবারের বৌবাজার রাস্তার উপর হইতে অপসারন করিয়া অন্যত্র স্থানান্ত্রর করতে হইবে।
৮। বাহাদুর বাজার সহ পৌর এলাকার দখল হওয়া রিক্সা ষ্ট্যান্ড সমূহের অবৈধ দোকান উচ্ছেদ পূর্বক ইজিবাইক ষ্ট্যান্ড ঘোষনা করতে হবে। এবং নাইট কোচ ষ্ট্যান্ডগুলোকে কেন্দ্রীয় টার্মিনালে স্থানান্তর করতে হবে। এক লাইনে ইজিবাইক চালাইতে হইবে। ইজিবাইক ডানপাশ বন্ধ করতে হবে। হেডলাইট, বেকলাইট, সাইটলাইট, ব্রেক ও হর্ন সচল রাখিতে হইবে। যত্রতত্র অভারটেক করিবেন না। সর্বত্র ট্রাফিক আইন মেনে চলুন। ইজিবাইক চলাচলের সময় সোসাইটির পরিচয়পত্র সঙ্গে রাখা বাদ্ধতামূলক
৯। অজ্ঞান পার্টির দৌরাত্ব রোধ, চুরি যাওয়া ইজিবাইকগুলো ভাঙ্গারির দোকানে বিক্রয় বন্ধকরণে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং এই সব দুর্ঘটনায় মৃত, পঙ্গুত্ববরণকারী এবং অসুস্থ্য চালকদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা ও চিকিৎসা ব্যয় বহন করতে হবে। ইজিবাইক চলাকালীন সময় মাদক দ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ করতে হবে।
১০। বহিরাগত (থানা পর্যায়ে) গাড়ী নিয়ন্ত্রণে শহরের প্রবেশ মুলগুলোতে চেকপোষ্ট স্থাপন, ট্রাফিক নজরদারি বৃদ্ধি করতে হবে এবং লুঙ্গী পড়িত অবস্থায় ইজিবাইক চালকগণ ইজিবাইক চালাতে পারবে না, চালককে অবশ্যই সর্বনিম্ন ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে এবং সোসাইটির নির্দেশনাবলি মানিয়া চলিতে হইবে।
১১। দিনাজপুর পৌর এলাকা এবং সদরে ইজিবাইক চালকদের অবশ্যই সোসাইটির পরিচয়পত্র এবং সোসাইটির প্রত্যয়নপত্র ছাড়া চালক লাইসেন্স দেওয়া যাইবে না। আলোচনা শেষে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন