দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নদী ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় বীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাকারই শালবাগানপাড়া এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নদী ভাঙনের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, “নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা দ্রুত নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে করে ভবিষ্যতে তাদের বসতভিটা ও ফসলি জমি রক্ষা পায়।
পড়ুন:ময়মনসিংহে হামে আক্রান্তে ১শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২মোট মৃত্যু ২৪
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


