বিজ্ঞাপন

দুর্গাপুর উপজেলায় এসএসসিতে সেরা ‘ফাতিন’ বড় হয়ে দেশসেবা করতে চায়

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সেরা হয়েছে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন আহনাফ। ফাতিন আহনাফ কাকৈরগড়া গ্রামের লুৎফর রহমান ও উম্মে কাউসার দম্পতির মেয়ে।

বিজ্ঞাপন

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসাইন বলেন, ফাতিন আহনাফ বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নম্বরের মধ্যে গোল্ডেন ‘এ’ প্লাসসহ ১২১৬ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা হয়েছে। ফাতিন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো এবং সে খুবই মেধাবী। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক আনন্দিত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ বছর দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ১৮জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ফাতিন আহনাফ সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে। আমি তার শিক্ষা জীবনের সাফল্য কামনা করছি।

এ ব্যাপারে মেধাবী ফাতিন আহনাফ বলেন, এই ভালো ফলাফলের জন্য আমি আমার শিক্ষকমন্ডলীসহ বাবা-মায়ের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ আমি এই ফলাফল অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।

পড়ুন: ঘুষ বাণিজ্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জনকে প্রত্যাহার

দেখুন: মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থায় আগ্রহ বাড়ছে শিশু কিশোর, অভিভাবকদের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন