বিজ্ঞাপন

দৌলতদিয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক বাস ডুবির ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-এ্যাডঃ এম এ খালেদ পাভেল, শিক্ষার্থী মাহিন শিকদার, তানভীর মাহাদী রলিভ, তাহসিন বিন আতিয়ার তামিম, রিয়াজ, বাস ডুবির ঘটনায় নিহত জ্যোৎস্না বেগমের ছেলে শিশু আলিফ মোল্লা , আলিফের নানী ও জ্যোৎস্না বেগমের মেয়ে শাহেদা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতা হাসিবুল ইসলাম শিমুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন-রাজবাড়ী জেলায় কোন উন্নত মানের বাস সার্ভিস নেই, যে বাস দিয়ে যাত্রীদের উন্নতমানের সেবা দেওয়া যা।আবার এই রুটে ভালো কোন বাস ঢুকতে দেওয়া হয়না মালিক সমিতির পক্ষ থেকে।আমরা চাই রাজবাড়ীর রুটে ভালো ব্রান্ডের বাস ঢুকতে দেওয়া হোক। এছাড়াও দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু করা হোক।তারা অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, অদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা, সড়ক দুর্ঘটনায় দায়ীদের কঠোর ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা,সড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা সহ কয়েকটি দাবি তুলে ধরেন।

উল্লেখ্য-গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন