বিজ্ঞাপন

গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ মরদেহ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৮ হাজার ৩৭০ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছ।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১৭ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও ১৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৮০ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

প্রসঙ্গত, গাজায় চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, যুদ্ধবিরতি নিশ্চিতকরণ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এনএ/

দেখুন: ধ্বংসের পথে ভারতের মধ্যবিত্তরা, রয়েছে মোদীর হাত? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন