বিজ্ঞাপন

নওগাঁয় শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও শ্রমিক সমাবেশ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০ টার দিকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, জেলা সেক্রটারি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জামাতের সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দির রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে আমরা শ্রমিক দিবস পালন করে আসছি। কিন্তু ইসলামী শ্রম নিতি না থাকায় শ্রমিক মালিকের সুসম্পর্ক তৈরি হচ্ছে না। শ্রমিক মালিক সুসম্পর্ক না থাকলে কল কারখানায় স্বাভাবিক পরিবেশ থাকবে না। এর ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট মুক্ত করার অন্যতম কারিগর ছিলো শ্রমিকরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিকরা থাকে। আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে সুশীলরা ক্ষমতায় বসে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।

বক্তারা আরও বলেন, দেশে নতুন সরকার এসেছে, আমরা ভেবেছিলাম শ্রমিকদের নাজ্য অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু তিন মাসে দেখতে পাচ্ছি দেশে জ্বালানি ক্ষাতের ধ্বস, দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন করা কষ্টকর হয়ে গেছে। তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে অবিলম্বে দ্রব্যমূল্যের দাম যেন কমানো হয়।

পড়ুন:জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি

দেখুন:‘ঋণ খেলাপি’ নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন